দেশে ভারতের এইচসিজি ইকো ক্যানসার সেন্টারের টেলিমেডিসিন সেবা চালু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:৩৭

সাতক্ষীরায় ভারতের এইচসিজি ইকো ক্যানসার সেন্টারের তথ্য টেলিমেডিসিন সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ সেন্টারের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভারতের বিশেষজ্ঞ চিকিত্সকদের সেবা গ্রহণ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার সগ্রাম টাওয়ারে অবস্থিত এই কেন্দ্রের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন এইচসিজি ইকো ক্যানসার সেন্টারের (ইন্টারন্যাশনাল) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শতদল ঘোষ, গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. মাহবুবুর রহমান, এমএস কম্পিউটারের পরিচালক মীর শাহরিয়ার অপু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিত্সকের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন রোগীরা। —সংবাদ বিজ্ঞপ্তি