এ দেশের সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা মুহম্মদ খসরু অসুুুুস্থ অবস্থায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার গভীর রাতে তাকে তার কেরানীগঞ্জের রোহিতপুরের বাড়ি থেকে ঢাকায় আনা হয়।
মুহম্মদ খসরু শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদক তিনি। এছাড়া বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ খসরু সহকারী পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্মিক ঘটকের অনবদ্য ও বিশ্লেষণধর্মী একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০’ দশকের প্রথমার্ধে, যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই সুধিমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিক্ষোভে পুলিশি বর্বরতা, নিহত ১২
ইত্তেফাক/এমআই
