সমকামিতার জেরে দুই যুবককে প্রকাশ্যে একটানা ৮০ বার বেত্রাঘাত করা হয়েছে। এই ঘটনা ইন্দোনেশিয়ার।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, দেশটির আচে প্রদেশের অভিযুক্ত ওই দুই যুবককে গত নভেম্বর মাসে একই ঘরে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলে তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দুজনকেই গ্রেফতার করা হয়।
দেশটিতে শরিয়ত আইন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। সেখানে দর্শকের আসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও।
আরও পড়ুন: পাকিস্তানের ওপর ‘চটলো’ বাইডেন প্রশাসন
জানা যায়, ছেলের ওপর অত্যাচার দেখতে দেখতে জ্ঞান হারায় এক যুবকের মা।
ইন্দোনেশিয়ায় সমকামিতা নিষিদ্ধ না হলেও দেশটির সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশেই কার্যকর রয়েছে শরিয়ত আইন।
ইত্তেফাক/এসআর
