বীর মুক্তিযোদ্ধা শহিদ লে. সেলিমের ৪৯তম শাহাদতবার্ষিকী আজ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:০১

আজ ৩০ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ লে. সেলিম মো. কামরুল হাসান বীরপ্রতীকের ৪৯তম শাহাদতবার্ষিকী। ঢাকার মগবাজারের মধুবাগে শহিদ লে. সেলিম শিক্ষালয়ের উদ্যোগে এ উপলক্ষ্যে আজ স্কুল ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৬ দিন পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মুক্তিযুদ্ধের দ্বিতীয় রণাঙ্গন হিসেবে খ্যাত মিরপুর-১২ নম্বর সেক্টরের ‘ডি’ ব্লকে অস্ত্র উদ্ধার করতে গেলে পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের সঙ্গে সংঘর্ষে ৪১ জন সেনা সদস্যসহ লে. সেলিম শাহাদত বরণ করেন। স্কুল প্রাঙ্গণে আলোচনাসভা, দুরুদ মাহফিলে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য শহিদ লে. সেলিম শিক্ষালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন ও অধ্যক্ষ আলহাজ মো. আফতাব হোসেন সিকদার অনুরোধ জানিয়েছেন।