স্পোর্টস রিপোর্টার
মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে শাহানূর খান স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন এবং স্পোর্টস বাংলা রানার্সআপ হয়েছে। শাহানূর খান স্মৃতি সংসদ ৯ খেলায় ১৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। শাহানূর খান স্মৃতি সংসদের দাবাড়ুরা হলেন ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন, অভিক সরকার, দেলোয়ার হোসেন, শেখ রাশেদুল হাসান, এস এ এম নাসের ও সাবিকুন নাহার তনিমা।
স্পোর্টস বাংলা ৯ খেলায় ১৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। দলের দাবাড়ুরা হলেন নাসির উদ্দিন, সায়মন সিদ্দিকুর রহমান, আবজিদ রহমান, শরীয়তউল্লা, সাদনান হাসান দিহান ও তরিকুল ইসলাম তারিক। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করবে। এবারের লিগে রেকর্ড ৪২টি দল অংশ নেয়। আজ সকাল সাড়ে ১০টায় এনএসসির পুরাতন ভবনের দাবা কক্ষে পুরস্কার বিতরণ করা হবে।
