ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
সম্প্রতি ফরিদগঞ্জের বিভিন্ন সড়কে আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে অবৈধ ট্রাক্টর চলাচল। কিশোর ও অদক্ষ চালকরা চালাচ্ছে এসব ট্রাক্টর। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে বেপরোয়া গতিতে চলাচলের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তারা এসব ট্রাক্টর বন্ধের দাবি জানিয়েছেন। ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, সড়কে ট্রাক্টর চালানোর কোনো বৈধতা নেই। পুলিশ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, নিরাপদ সড়ক রক্ষায় রাস্তায় কোনোভাবেই অবৈধ ট্রাক্টর চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
