ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:০৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুরে শুক্রবার দুপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ইমন আহম্মেদ রবিন (১৮)। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ঐ স্থানে এ দুর্ঘটনা ঘটে। রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।