শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল ফের শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশায় গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধের পর আবার সচল হয়েছে। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়া দুটি ফেরিও গন্তব্যে পৌঁছেছে। বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি চলছে। ঘনকুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল ভোরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।