পুতুলকে বিয়ে করে আইফোন উপহার 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:২৯

নারীদের থেকে পুতুলকেই ভালো লাগে তার কাছে । পুতুলের প্রতি নিজের আকর্ষণ যে প্রবল, তাও অনুভব করেছেন তিনি। তাই জীবনসঙ্গিনী হিসাবে মানুষের পরিবর্তে  পুতুলকেই বেছে নিয়েছেন হংকং-এর ৩৬ বছরের এক যুবক। জাই তিয়াংরং নামের ওই ব্যক্তি এক বছর আগে কেনা ‘মোচি’কেই সম্প্রতি বিয়ে করেছেন।

অবিকল ট্রাম্পের মতো দেখতে হাঙর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

জানা গেছে,  তিয়াংরং হংকংয়ে বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি। পুতুল মোচির জন্য আইফোন ১২ সহ একাধিক উপহারও কিনেছেন ওই ব্যক্তি। পুতুলের গা নষ্ট হতে পারে— এই আশঙ্কায় তিনি নিজের স্ত্রীকে চুম্বন করেননি বলেও উল্লেখ করা হয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে। জানা গিয়েছে, ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে( বাংলাদেশি টাকায় ১ লাখ ৩০ হাজার টাকা)   মোচিকে কিনেছিলেন তিনি।

এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেছেন, ‘আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার মানুষ প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। যদিও আমি ওর সঙ্গে কোনও দিন যৌন সম্পর্ক স্থাপন করিনি।’

ইত্তেফাক/এআর