শোক সংবাদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:০৯

পরমিলা রানী রায়

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়ের মা পরমিলা রানী রায় (৭৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে পরমিলা রানী রায়ের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। পরমিলা রানী রায়ের বয়স হয়েছির ৭৭ বছর। তিনি পাঁচ ছেলে, এক মেয়ে সন্তান ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার সকালে বরিশাল স্বপ্নলোক মহাশ্মশনে অনুষ্ঠিত হয়েছে।