পোলার্ডের মৃত্যুর গুজব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২১:৪১

বিশ্বের নানান অবস্থা সম্পর্কে অবগত ইন্টারনেট ব্যবহার করে থাকেন মানুষ। কিন্তু এই ইন্টারনেটকেই বাজে উদ্দেশে ব্যবহার করেন অনেকেই। যার ভয়াবহতা চরম! এই তো দিব্যি আবুধাবি টি-১০ লিগে খেলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড। হঠাত্-ই তার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই আবার সেটা বিশ্বাসও করে ফেলেন। কিন্তু পুরো বিষয়টি আদৌ যে গুজব ছিল তা বুঝে ওঠতে সময় লাগে কিছুটা। এর আগে সুরেশ রায়নাকে নিয়েও একইভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব ছড়িয়ে যায় ইন্টারনেটে। পরে বাধ্য হয়ে সেই গুজবটি উড়িয়ে দেন রায়না নিজেই।