প্রায় বিলুপ্ত প্রাণী নীলগাই নওগাঁর মান্দা থেকে উদ্ধার করেছেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে উপজেলার জোত বাজার এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ বিভাগ।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার জোত বাজার এলাকায় প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া করে আটেক ফেলে। পরে তারা মান্দা থানায় ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর।
স্থানীয় প্রবীণ ব্যক্তি অমল কৃষ্ণ সরকার জানান, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনো দেখা যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘পশুটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’
আরো পড়ুন: আমাকে যেন ভুলে না যাও : ফেসবুকে শেষ স্ট্যাটাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল
নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার জানান, এটি প্রায় বিলুপ্ত নীলগাই। নীলগাই ভারতের কিছু অঞ্চলে রয়েছে। সম্ভবত দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে করে বাংলাদেশের লোকালয়ে প্রাণীটি চলে এসেছে।
ইত্তেফাক/অনি
