কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে পৃথক ট্রাকের ধাক্কায় শামীম হোসেন ও রাসেল হোসেন নামে দুই অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুত্ জোড়াপাম্প ও বোয়ালী-চা বাগান সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শামীম হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। প্রশাসনের অনুমতি নিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জামাল হোসেন জানান।
