সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে জরিমানা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১২

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

পশ্চিম সুন্দরবনের গহিনে অভয়ারণ্যে ফিশিং ট্রলার নিয়ে অবৈধ প্রবেশের দায়ে ৯ জেলেকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের ৫৪ নম্বর কম্পার্টমেন্টের আওতায় বঙ্গোপসাগর সংলগ্ন মান্দার বাড়িয়া অভয়ারণ্যে অনুপ্রবেশের দায়ে তাদের জরিমানা করা হয়। শুক্রবার বাগেরহাট জেলার রামপাল থানার ৯ জেলেসহ দুটি ফিশিং ট্রলার আটক করে বন বিভাগ।  সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, অভয়ারণ্যে অনুপ্রবেশ করে মাছ ধরায় ৯ জেলেকে আটক করা হয়।