পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় সুখিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) বিল্লাল হোসেনের (৫২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার নিজ প্রতিষ্ঠানের ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নিকাহ্ রেজিস্ট্রার বিল্লাল হোসেন সুখিয়া পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সুখিয়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার ছিলেন তিনি। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
