শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সালাম আর নেই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:৩৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন মর্দানা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৪১ বছর। শনিবার সকাল সাড়ে ১১টায় মরদান হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে মরদান সরকারি গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামিম কবির হেলিম, এ আর আজরী এম কারিবুল হক রাজিন, ১৪ ফেব্রুয়ারি শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম, ওজুল মিঞা, কমিশনার পদে প্রার্থীগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ।