কোভিড টিকা রপ্তানিতে ইইউর হস্তক্ষেপের সমালোচনায় ডব্লিউএইচও

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০০:২৪

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উত্পাদিত কোভিড-১৯ এর টিকা রপ্তানিতে নিয়ন্ত্রণের যে ঘোষণা ইইউ দিয়েছে তার কঠোর সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি সতর্ক করে বলেছে, এর ফলে মহামারী আরো দীর্ঘস্থায়ী হতে পারে। সমালোচনার পর ইইউ বিষয়টি পুনর্বিবেচনার আশ্বা দিয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় ইইউভুক্ত দেশগুলোতে গত ২৭ ডিসেম্বর থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখানে ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সমপ্রতি উত্পাদন কমে যাওয়ার কথা বলে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা উভয়ই ইউরোপে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে। টিকা সরবরাহে বিলম্বের কারণে ইউরোপের দেশগুলো তাদের পরিকল্পনা ‍অনুযায়ী টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ নিয়ে বিরোধের জেরেই ইইউ সদস্যদেশগুলোতে উত্পাদিত টিকা রাপ্তানিতে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। যাকে ‘খুবই উদ্বেগজনক প্রবণতা’ বলে বর্ণনা করেন ডব্লিউএইচওর উপ প্রধান মারিআঞ্জেলা সিমাও। -বিবিসি