মুম্বাইয়ের ওয়ানডে দলে শচীনপুত্র

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:০১

টি-টোয়েন্টি, টেস্টের পর এবার মুম্বাইয়ের ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার।

আসন্ন লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিকে সামনে রেখে রবিবার ১০৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মুম্বাই। যেখানে নাম রয়েছে শচীনপুত্রেরও। সম্প্রতি মুম্বাইয়ের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়েছে অর্জুনের।

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুই ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। মুম্বাইয়ের মূল দলে ঢোকার আগে বয়সভিত্তিক দলগুলোতে খেলে এসেছেন অর্জুন। পাশাপাশি ভারতের জাতীয় দলে কাজ করেছেন নেট বোলার হিসেবে। তাছাড়া বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তরুণ ক্রিকেটার্স দলেও খেলেছেন তিনি। 

ইত্তেফাক/এসআই