বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সর্বশেষ চুক্তিপত্রটি ফাঁস করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো। তবে ব্যাপারটি নিয়ে বেশ ক্ষেপেছে বার্সা। তাদের অগোচরে এমন কাজের জন্য আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।
বার্সায় সবশেষ ২০১৭ সালে চার বছরের চুক্তি করেছিলেন মেসি। মুন্দোর রিপোর্ট অনুযায়ী তার বার্ষিক বেতন ধরা হয় ১৩৮ মিলিয়ন ইউরো । যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪১৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী চার বছরে মোট ৫৫৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। এর মধ্যে ৫১০ মিলিয়ন ইউরো পেয়েছেন তিনি।
বাকি থাকা ছয় মাসের মধ্যে আরো ৪৫ মিলিয়ন ইউরো পাবেন এই আর্জেন্টাইন ফুটবলার। ফের চুক্তি বৃদ্ধি না করলে এই মৌসুম শেষেই বার্সা ছাড়তে পারেন মেসি।
ইত্তেফাক/এসআই
