সৈয়দ মাহবুব হাসান আমিরী
আইসিটি শিক্ষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
জিনোম:কোনো জীবের সকল ধরনের একসেট ক্রোমোজোমে বিদ্যমান সকল বংশগতিয় তথ্য বা জিন বা D.N.A এর সমাহারকে জিনোম বলে। মানব প্রজাতির দেহে মোট ২৪ ধরনের (22A +1Y +1X= ২৪ টি) ক্রোমোজোম থাকে। সুতরাং মানুষের জিনোম বলতে এই ২৪টি ক্রোমোজোমে বিদ্যমান সকল জিন বা D.N.A এর সমাহারকে বোঝায়। কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে ক্রোমোজোমের একটি সেট কে বলা হয় জিনোম। একটি DNA অণুতে ATGC নামক বেস নিয়ে গঠিত। এই বেস গুলো DNA অণুতে যে অণুক্রমে সাজানো থাকে তাকে জিনোম সিকোয়েন্স বলা হয়। আর এই সাজানো পদ্ধতিটি আবিষ্কার করাই হলো জিনোম/ DNA সিকোয়েন্সিং।
গবেষণা:গবেষণা হলো সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া যার সাধারণ অর্থ হলো সত্য ও জ্ঞানের অনুসন্ধান। এর সমার্থবোধক শব্দ হলো জিজ্ঞাসা, তদন্ত, অন্বেষা, অনুসন্ধান, বিকিরণ এবং নিরুপন। গবেষণা হলো জিজ্ঞাসার উত্তর অন্বেষণের লক্ষ্যে তদন্ত করা, তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, সংগৃহীত তথ্য থেকে অনুসন্ধান করে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান বের করা। আমরা অন্যভাবে বলতে পারি যে, গবেষণা হলো পুনঃসন্ধান অর্থাত্, তুলনামূলক উন্নত পর্যবেক্ষণ করা, ভিন্ন প্রেক্ষিতে খোঁজা এবং বাড়তি জ্ঞানের সংযোজন করার সুশৃংখল ব্যবস্থা। কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্যে বৈজ্ঞানিক ও সুসংবদ্ধ অনুসন্ধান হলো গবেষণা। আরবীতে একে বাহাস বলা হয় যার অর্থ হলো মাটির ভিতর কোনো কিছু তালাশ করা, খুঁজে বের করা ইত্যাদি।
