নকল পণ্য উত্পাদনকারী কারখানা বন্ধ করতে ব্যবস্থা নিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৩

বাজারে আসল আর নকল পণ্য চেনা খুব মুশকিল। দেশের বিভিন্ন জায়গায় চোরাইভাবে দেশি এবং বিদেশি পণ্যের প্যাকেট নকল করে বাজারে ছাড়া হয় ভেজাল পণ্য। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছুদিন আগে রাজধানীর গুলশান, কেরানীগঞ্জ ও গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় এমন ভেজাল পণ্য উত্পাদিত হচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। কিছু কারখানায় তারা নকল পণ্য উত্পাদিত হতে দেখে সেগুলো বন্ধ করে দেয়। কিন্তু নকল পণ্য উত্পাদিত সব কারখানা এখনো বন্ধ হয়নি। এদিকে নকল সাবান, স্কিন ক্রিম, পাউডার, কয়েলসহ নানা পণ্য বাজারজাত হচ্ছে। এই নকল পণ্য উত্পাদনকারী কারখানাগুলো শুধু মানুষের ক্ষতিই নয়, দেশীয় উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর সুনামও নষ্ট করছে। যার ফলে সেইসব প্রতিষ্ঠান ক্ষতির  সম্মুখীন হচ্ছে। সুতরাং মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে নকল পণ্য উত্পাদনকারী কারখানাগুলো অতিদ্রুত বন্ধ করতে ব্যবস্থা নিন।

ইমতিয়াজ হাসান রিফাত

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়