ইত্তেফাক রিপোর্ট
সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে পুঁজিবাজারে। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৪৬টি কোম্পানির ২৬ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৮৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৯০ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৮৯৮ টাকা। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৫৮৬৫ দশমিক ৪৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ২০২৬ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৩১৯ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক লি., বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সায়হাম কটন, সুহূদ ইন্ডাস্ট্রিজ, ফার ইস্ট নিটিং, বঙ্গজ লি. ও আইএফআইসি ব্যাংক লি.।
দর বৃদ্ধির শীর্ষে ছিল, এসএস স্টিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লি., কে এন্ড কিউ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, খান ব্রাদার্স পিপি, অ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও জেএমআই সিরিঞ্জ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইমাম বাটন, এমআই সিমেন্ট, ডেল্টা ব্র্যাক হাউজিং, তাকাফুল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি. ফা., সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ টাকা। যা সোমবার থেকে ১৫ কোটি ৭০ লাখ টাকা কম। মঙ্গলবার সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।
