নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটিতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে এসএইচবি ব্রিকসের মালিক নেছার উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার উপজেলার রানাপাশা ইউনিয়নের চরকাঠিপাড়া এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন। এসময় সঙ্গে ছিলেন মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির নাজিম উদ্দিন খান।
