মহেশপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের বজরাপুর গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর শিশু জিসানের (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বাড়ির পাশের গর্তে শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। উপজেলার বজরাপুর গ্রামের ওমর ফারুকের শিশুপুত্র জিসান গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।