সিলেটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

সিলেট অফিস

সিলেট নগরীর লালবাজারের কাছে মোহাম্মদীয়া আবাসিক হোটেলের পেছন থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে স্থানীয় ব্যবসায়ীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ঐ ব্যক্তিকে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে হত্যাকারীরা। এ ব্যাপারে মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজারসহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।