বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সতীর অন্যতম পীঠস্থান হিসেবে খ্যাত শ্রীশ্রী উগ্রতারা মন্দিরের দেবী প্রতিমার প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে। গত রবিবার রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। মন্দিরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্দির কমিটির সহসভাপতি দেবাশীষ দাস জানান, সকালে পুরোহিত মন্দির খুলে কালী প্রতিমার মুকুটসহ সোনার অলংকার দেখতে না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তিনি জানান, পুরোহিত রাতে পূজা দিয়ে তালা লাগিয়ে ঘরে যান, কিন্তু সকালে এসে সোনার অলংকার দেখতে না পেয়ে কমিটির লোকদের জানান। তবে মন্দিরের কোনো দরজাও ভাঙা পাওয়া যায়নি। ক্যামেরাগুলো শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে।
