পরোটায় ভিন্নতা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৮

 

বিকেলে নাস্তায় স্বাদে ভিন্নতা আনতে বাড়িতেই তৈরি করুন মজাদার দুই পদের পরোটা। আজকের আয়োজনে রেসিপিগুলো দিয়েছেন আনজুমান আরা রোজী

বিটরুট পরোটা

উপকরণ :বিটরুট পেস্ট ১ কাপ, ময়দা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, তেল ২ চা চামচ (ময়ানের জন্য), লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :প্রথমে ময়দা তেল দিয়ে ময়ান দিয়ে রাখতে হবে। বিটরুট পেস্ট , পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি পরিমাণমতো লবণ দিয়ে কচলিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশাতে হবে। চাইলে সামান্য পানি দেওয়া যেতে পারে। পরোটার খামির তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। খামির থেকে পরোটার লেচি কেটে পরোটা বানিয়ে রাখতে হবে। তাওয়া গরম করে পরোটার দু’পিঠ হালকা সেকে নিতে হবে। পরিমাণমতো তেল দিয়ে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে মজাদার বিটরুট পরোটা।

পালং পরোটা

উপকরণ :পালং শাক পেস্ট ১ কাপ, ময়দা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, তেল ২ চা চামচ (ময়ানের জন্য), লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালি :প্রথমে ময়দা তেল দিয়ে ময়ান দিয়ে রাখতে হবে। পালং শাক পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি পরিমাণমতো লবণ দিয়ে কচলিয়ে নিতে হবে। পালং শাক থেকে পানি বের হলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশাতে হবে। চাইলে সামান্য পানি দেওয়া যেতে পারে। পরোটার খামির তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। খামির থেকে পরোটার লেচি কেটে পরোটা বানিয়ে রাখতে হবে। তাওয়া গরম করে পরোটার দু’পিঠ হালকা সেকে নিতে হবে। পরিমাণমতো তেল দিয়ে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে মজাদার পালং পরোটা।