সাসটেইনেবল, মানানসই, উজ্জ্বল কিন্তু রুচিশীল রং। স্প্রিং/সামারের ফ্যাশন-অভিধানে প্রকৃতির পাশাপাশি এই শব্দগুলো ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেছে এবার। এই প্রেক্ষাপটে দেশি স্টাইল ও আন্তর্জাতিক ট্রেন্ডের মিশেলে ফাল্গুন-ভ্যালেন্টাইন ও মহান একুশের জন্য বাস্তবধর্মী বা সফিস্টিকেটেড ফ্যাশনের বিশেষ একটি কালেকশন নিয়ে এসেছে দেশের ফ্যাশন ব্র্যান্ড লা রিভ।
এই কালেকশনে নারী, পুরুষ ও শিশু—তিন বিভাগেই দারুণসব নতুন স্টাইল আনা হয়েছে। নারীদের জন্য থাকছে এম্ব্রয়ডারি, ফ্রিল, প্যাটার্ন ও লেয়ারে সাজানো সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, নিট ও উভেন টিউনিক, শার্ট ও টি-শার্ট, ম্যাক্সি ড্রেস, গাউন ও শ্রাগ। কটন, হাফসিল্ক ও মসলিন শাড়ির অসাধারণ একটি কালেকশন রাখা হয়েছে এবার।
