বসুন্ধরায় ফেদারস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৯

অনলাইন বিপণনে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে ফ্যাশন হাউজ ফেদারস। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি রাজধানীর বসুন্ধরা সিটিতে শো-রুম খুলেছে। সম্প্রতি এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেদারসের কর্ণধার ও নারী উদ্যোক্তা ফারজানা রহমানের মা কোহিনুর বেগম, ফেদারসের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, মডেল বারিশা হক প্রমুখ।

প্রসঙ্গত, আধুনিক, আরামদায়ক ও রুচিসম্মত খিমার তৈরিতে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ফেদারস।