ল্যান্ড টেলিফোন বিল জমা দিতে বিড়ম্বনা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

কোম্পানি এবং ব্যক্তি পর্যায়ে এক বা একাধিক ল্যান্ড টেলিফোন লাইন ব্যবহার করা হয় এবং মাস শেষে বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট অঞ্চল গ্রাহকের টেলিফোন লাইনের সংখ্যা অনুযায়ী বিলসহ পরিশোধের জন্য পাঠানো হয়। আঞ্চলিক রাজস্ব কর্তৃপক্ষ বিল পরিশোধের জন্য বিল জমা গ্রহণকারী ব্যাংকের নাম ও শাখা নির্ধারণ করে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অধিকাংশ সময়ই নির্ধারিত ব্যাংকে  টেলিফোন জমা দিতে গেলে সার্ভার নাই বলে ফিরিয়ে দেওয়া হয়। টেলিফোন বিল জমা দিতে গিয়ে প্রতিমাসে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে আঞ্চলিক রাজস্ব অফিসারকে জানানো হলে তিনি বলেন, এক ব্যাংকে সার্ভার না থাকলে অন্য ব্যাংকে দেখেন। বিল জমা দিতে গিয়ে গ্রাহককে প্রতিমাসে বিভিন্ন ব্যাংকে ঘুরতে হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়। এতে যেমন সরকারের টেলিফোন খাতে রাজস্ব জমা হতে বিলম্ব হচ্ছে, তেমনি গ্রাহককেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করছি।

রতন কুমার প্রসাদ

মতিঝিল বাণিজ্যিক এলাকা,

ঢাকা