আজও আমাদের মধ্যে ডায়নোসর নিয়ে আকর্ষণ রয়েছে। পৃথিবীর বুকে অতিকায় দানব আকৃতির এই প্রানী কীভাবে বিলুপ্ত হয়ে গেল তা নিয়ে চলছে হাজার হাজার গবেষণা। যা থেকে আমরা জেনেছি একের পর এক তত্ত্ব। এ নিয়ে বিতর্কও আছে। তবে এবার ঘটলো এক অদ্ভুত ঘটনা। যুক্তরাজ্যের ওয়েলসের সমুদ্র তীরে সযত্নে রক্ষিত ডায়নোসরের পায়ের ছাপ আবিষ্কার করল এক ৪ বছরের শিশু।
জানা যায়, লিলি ওয়েলডার নামক ওই শিশু সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে আচমকাই উদ্ধার করে ওই পায়ের ছাপ। সেখানে কীভাবে ডায়নোসর এর পায়ের ছাপ এল তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পাশপাশি ইতোমধ্যে ওই ছাপ নিয়ে শুরু হয়েছে গবেষণা। বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে ওই ছাপ থেকেই বোঝা যাবে কীভাবে ২২০ মিলিয়ন বছর আগে ওই সকল ডায়নোসর হাঁটাচলা করত। পাশপাশি গবেষণার ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
ছোট পাথরের উপরে ওই পায়ের ছাপ টি ছিল একটি। আর সেটাই নজরে পরেছিল ওই ৪ বছরের শিশুটির। এমনকি তা দেখে কিছুক্ষণের জন্য চমকে গিয়েছিলেন ওই শিশুটির অভিভাবকরাও। তারপরেই তাদের তরফ থেকে একাধিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ডায়নোসরের পায়ের ছাপটি যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
পায়ের ছাপটির মাপ ১০ সেন্টিমিটার। আর তা দেখে অনুমান করা হচ্ছে ওই ডায়নোসরের উচ্চতা ছিল বেশ। যদিও বিষয়টি নিয়ে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে আকর্ষণ। বর্তমানে জীবাশ্মটি ওই জায়গা থেকে তুলে নিয়ে কার্ডিফের একটি মিউজিয়ামে নিয়ে গিয়ে রাখা হয়েছে। পাশপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র আকর্ষণ। তবে আচমকা সমুদ্রের তীরে এই ধরণের ছাপ দেখতে পাওয়াতে অবাক হয়েছেন সকলেই। পাশপাশি এত বছর ধরে তা কিভাবে একই ভাবে ছিল তা নিয়েও দেখা গিয়েছে কৌতূহল।
ইত্তেফাক/টিআর
