স্বামীর জন্মদিনে সানিয়া মির্জার আবেগঘন স্ট্যাটাস

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৩

পাকিস্তানের তারকার ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুই দেশের দুই তারকার দিন কাটে শত ব্যস্ততার মাঝে। তবে এতো ব্যস্ততার মাঝেও একের প্রতি অন্যের ভালোবাসার কমতি নেই। তাইতো স্বামী শোয়েব মালিকের জন্মদিনে দারুণ ভাবে শুভেচ্ছা জানিয়েছেন এই টেনিস তারকা। ইনস্টাগ্রামে শোয়েবের সঙ্গে একটি ছবি পোস্ট করে আবেগী এক স্ট্যাটাস দিয়েছেন সানিয়া।

ইনস্টাগ্রামে শোয়েবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সানিয়া মির্জা লিখেছেন, ‘এই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, যার সঙ্গে আমি বাঁচতে পারি না, যাকে ছাড়া আমি বাঁচতেও পারি না। সামনের বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম, কিন্তু যেরকম বলে না, আজ জন্মদিন আর শুভেচ্ছা না জানালে সেটা পূর্ণ নয়। ঠিক আছে। তোমাকে ভালোবাসি। বাই।’

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

সানিয়া ও শোয়েব ২০১০ সালের ১২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তান ইজহান মির্জা-মালিক ২০১৮ জন্মগ্রহণ করে।

ইত্তেফাক/এসআই