এফএইচডি প্লাস ডিসপ্লের রেডমি ৯ বাজারে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে রেডমি ৯ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। রেডমি ৯ ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির এফএইচডিপ্লাস ডট ড্রপ ডিসপ্লে, যা যেকোনো কনটেন্ট পরিষ্কারভাবে দেখার অভিজ্ঞতা দেবে। ফোনটির ডিসপ্লেতে দেয়া হয়েছে টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। 

এন্ট্রি লেভেলের স্মার্টফোন হলেও এতে আছে ১৩ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাথমিক ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর।

রেডমি ৯ ফোনে দেওয়া হয়েছে ১২ ন্যানোমিটার প্রসেসিং টেকনোলজির মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর, অক্টো-কোর সিপিইউ, আপ টু ২.০ গিগাহার্জ। অ্যান্ড্রয়েড ১০ এর সঙ্গে রয়েছে শাওমির নিজস্ব কাস্টমাইজ ইন্টারফেইস এমআইইউআই ১২।

এতে রয়েছে শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৩.৫ মিলি হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি সিমের সঙ্গে আলাদা মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ নানা সুবিধা।  

রেডমি ৯ বাংলাদেশে কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেলু এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। চাইলে স্টোরেজ মেমোরি কার্ডে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

এ ছাড়া বাজারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের সংস্করণটিও পাওয়া যাচ্ছে ১৪,৯৯৯ টাকায়।