আইসিসির বর্ষসেরা পুরষ্কারগুলো নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহের কমতি নেই। সেই আগ্রহের মাত্রটা বাড়িয়ে তুলতে এবার প্রতি মাসে সেরা ক্রিকেটার ঘোষণার নতুন নিয়ম করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
যা শুরু হচ্ছে চলতি বছর থেকে। জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে পুরুষ ক্রিকেটারদের মধ্যে আছেন- জো রুট (ইংল্যান্ড), পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ও ঋষভ পন্ত (ভারত)।
আর মেয়েদের তালিকায় আছেন-ডায়ানা বেইগ (পাকিস্তান), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও মারিয়ানে ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)। আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও সমর্থকদের ভোটের মাধ্যমে দুই বিভাগে জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত করা হবে। যেখানে ৯০ শতাংশ গুরুত্ব পাবে ভোটিং অ্যাকাডেমির ভোট, আর সমর্থকদের ভোট বিবেচনায় রাখা হবে ১০ শতাংশ।
ইত্তেফাক/এসআই
