ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ২৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ২১ টাকা। এছাড়া দুই প্রান্তিকে বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ দশমিক ৯৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ৬৯ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ১২ টাকা।
