স্পোর্টস রিপোর্টার
সিলেটে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্প গতকাল শেষ হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী ক্যাম্পে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন নারী ক্রিকেটাররা। স্থানীয় কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনে গত ৩ জানুয়ারি শুরু হওয়া ক্যাম্প দিয়েই করোনায় ১০ মাস বিরতির পর ক্রিকেটে ফিরেছিলেন সালমারা।
গতকাল বিসিবি জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি আবারও নারী দলের ক্যাম্প শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যাম্প চলবে ১ মার্চ পর্যন্ত। তারপর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিবেন নারী ক্রিকেটাররা। ম্যাচগুলো হবে সিলেটে। এদিকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
