পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জে ট্রেনে ধাক্কা লেগে মোজাফফর হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলায় সেনুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কাচনডুমুরিয়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে। পীরগঞ্জ স্টেশন মাষ্টার সোহরাব হোসেন সুজন জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস পীরগঞ্জ-ভোমরাদহ স্টেশনের মধ্যবর্তী সেনুয়া বাজার নামক স্থানে পৌঁছলে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
