ভাণ্ডারিয়ায় পৌঁছেছে ৪৭৯ ভায়াল ভ্যাকসিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার বিকালে ৪৭৯ ভায়াল (শিশি) ভ্যাকসিন পৌঁছেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত ভ্যাকসিন মঙ্গলবার বিকাল ৪টার সময় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে। প্রতিটি ভায়ালে ১০ ডোজ করে ভ্যাকসিন রয়েছে। প্রথম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ১৫টি ক্যাটাগড়িতে আনুষ্ঠানিকভাবে মানবদেহে এ ডোজ দেওয়া শুরু হবে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি, বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এ ছাড়াও যারা প্রথমে রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে ৫৫ বছরের ওপরে যাদের বয়স তাদের শরীরে পর্যায়ক্রমে এ ভ্যাকসিন পুশ করা হবে।