এবার দেশের বিভিন্ন অঞ্চলে টম্যাটোর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের প্রথমে ভালো দাম থাকলেও এখন চাহিদা কমে গেছে। আগের মতো বিক্রিও হচ্ছে না। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা। নেই রোদের দেখাও। তাই রোদে শুকিয়ে সংরক্ষণও করা যাচ্ছে না। এ কারণে পচনধরা টম্যাটো এভাবে মাঠে, রাস্তার ধারে ডোবায় ফেলে দেওয়া হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন