ছবি ও কথা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

 

এক সাক্ষাত্কারে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, একজন শ্রোতা তার গান শুনেই তাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দেবে। তারপর না সে শিল্পী হবে। পরের গান গেয়ে একজন শিল্পী কীভাবে হয়? এটা আমারও প্রশ্ন। অথচ কাভার সং গেয়েই নামের আগে তারা শিল্পী লিখছে। অথবা তাদের কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে গায়ক-গায়িকার চেয়েও ওপরের কোনো লেভেলে আছে সে।

গত ২ জানুয়ারি আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজের ফেসবুকে লেখেন, ‘আমাকে ভুলে যেও না... তাই একটি ছবি দিয়ে মুখটা মনে করিয়ে দিলাম।’

সেইসাথে তিনি একটি ছবিও প্রকাশ করেন। ছবিতে তার হাতে ছিল পাসপোর্ট

 

একটি গানের কাজে ই-মিউজিক স্টুডিওতে এসেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গ্র্যাণ্ড পিয়ানো দেখে স্বেচ্ছায় নিজের কালজয়ী সুর ‘সব কটা জানালা’ বাজিয়ে শোনালেন! পাশে দাঁড়িয়ে মুগ্ধ দর্শক আসিফ আকবর

 

হাসপাতালের হিমাগারে রাখার জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নিয়ে আসার পর এক নজর দেখলেন তার প্রিয় তিন সহযাত্রী—কুমার বিশ্বজিত্, এন্ড্রু কিশোর ও কবির বকুল

 

আহমেদ ইমতিয়াজ বুলবুলে মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়ার মুহূর্ত