ট্রায়ালে ৯২ শতাংশ রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২

রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ ক্লিনিকাল ট্রায়ালে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে । বিখ্যাত ব্রিটিশ চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানচেটে ট্রায়ালের ফলটি প্রকাশ হয়েছে। 

রাষ্ট্র পরিচালিত ভাইরোলজি গবেষণা কেন্দ্র রাশিয়ার গামলেয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবুর্গ এ প্রসঙ্গে বলেছেন ,  কোভিড-১৯ মহামারীটির বিরুদ্ধে যুদ্ধে এটি দুর্দান্ত সাফল্য। 

জানা গেছে,  ৬০ বছরেরও বেশি বয়স্ক প্রায় ২ হাজার মানুষের মধ্যে এই পরীক্ষা করা হয়েছিল। তখনই জানা যায় ভ্যাকসিনটি সমানভাবে কার্যকর। ট্রায়াল এখনও চলছে। জানা গিয়েছে মোট ৪০ হাজার জন অংশগ্রহণকারীকে এবার তালিকাভুক্ত করা হবে।

ট্রায়ালের  অন্তর্বর্তীকালীন বিশ্লেষণের ফলাফলগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে কোভিড-১৯ এর মাঝারি বা গুরুতর  উপসর্গের ক্ষেত্রে এটি সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের ভাইরোলজির অধ্যাপক ইয়ান জোনস এবং রিডিং ইউনিভার্সিটির ভাইরাসোলজি প্রফেসর বলেছেন,  স্পুটনিক-৫ ভ্যাকসিন নিয়ে রাশিয়ার কাছে এখন বৈজ্ঞানিক তথ্য রয়েছে।  এর অর্থ এখন কোভিড-১৯ এর ঘটনা কমানোর লড়াইয়ে যোগ দিতে পারে আরও একটি ভ্যাকসিন।

ইত্তেফাক/এআর