বদলগাছীতে মোটরসাইকেল চুরি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৩

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছী উপজেলা সদরে সোমবার রাতে একটি বাসার কলাপসিবল গেট কেটে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সদরে মাতাজী রোডের দক্ষিণ পাশে জিয়ল মৌজায় অবস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহেদুর রহমানের বাসার গেট কেটে সিঁড়ির নিচে রাখা ২য় তলার ভাড়াটিয়া রিপোন হোসেনের মোটরসাইকেলটি দুর্বৃত্তরা চুরি করে।