এই টয়লেট সিট কোনও সাধারণ টয়লেট সিট নয়। সম্পূর্ণ কাঠের তৈরি এই সিটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ব্যবহার করেছিলেন খোদ অ্যাডলফ হিটলার। দাম রাখা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। আপাতত নিলাম সংস্থার ওয়েবসাইটে এটি দেখা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে নিলামের একটি অনুষ্ঠানে এই টয়লেট সিটটি রাখা হবে।
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই টয়লেট সিটটি বহু বছর আগে হিটলারের একটি ব্যক্তিগত গোসলখানা থেকে চুরি করেছিলেন একজন আমেরিকার সেনা। এই সিটটি বারগফে রাখা ছিল। রাগনভাল্ড বোর্চ নামের ওই আমেরিকার সেনা জওয়ান জানান, তাঁকে একদিন বারগফের তরফে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত ওই জায়গা থেকে যা চান নিয়ে যেতে পারেন। তখন তিনি আগে ওই কাঠের টয়লেট সিটটি নেন। যা বেভারিয়ান হিটলারের ব্যক্তিগত গোসলখানায় রাখা ছিল।
টয়লেট সিট নিয়ে যেতে দেখে, তাঁকে বাকি সেনা জওয়ানরা প্রশ্ন করেন, কেন এই কাজ করছেন তিনি বোর্চ উত্তর দেন, যেখানে হিটলার মল ত্যাগ করতেন, সেটাও ঐতিহাসিক! টয়লেট সিটটি এর পর তিনি নিজের নিউ জার্সির বাড়িতে নিয়ে যান এবং বাড়ির নিচে এটিকে সাজিয়ে রাখেন। এবার এই সিটটিকেই তাঁর পরিবারের লোক অকশনে দিচ্ছে।
আলেকজান্ডার অকশন নামে একটি সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এটি অন্যতম আকর্ষণীয় জিনিস তাঁদের কাছে, যাঁরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনও সামগ্রী নিজের কাছে রাখতে চান। সংস্থার তরফে টয়লেট সিটটির বিবরণও দেওয়া হয়েছে। বিবরণে দেখা হয়েছে, এটি হিটলারের পর থেকে আর কখনও কেউ ব্যবহার করেননি। এটি সম্পূর্ণ কাঠের ও পিছনে দু'টি স্টিলের হুক আছে। হিন্দুস্থান টাইমস।
ইত্তেফাক/এএইচপি
