কুলাউড়ায় বিরোধে প্রবাসী নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া উপজেলার রাউত্গাঁও ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় শামীম নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উভয় পক্ষের বিরোধ চলাকালে প্রতিপক্ষের হামলায় শামীম মারাত্মকভাবে আহত হন। পরে তাকে কুলাউড়া হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।