সাংবাদিক শিমুল হত্যার বিচার দ্রুত নিষ্পত্তির দাবি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাহজাদপুরে কর্মরত সংবাদ কর্মীরা। সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে বুধবার শোকর্যালি শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন প্রমুখ। এর আগে সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সাংবাদিকদের কালো ব্যাচধারণ ও শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।