পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় মঙ্গলবার রাত ১১টার দিকে ৯০ পিস ইয়াবাসহ রাশিদা বেগম নামের এক নারীকে আটক করেছে র্যাব। আটককৃত রাশিদা উপজেলা সদর ইউনিয়নের জামতলা এলাকার হীরা মিয়ার স্ত্রী। র্যাব-১৪, ময়মনসিংহ অঞ্চলের সুবেদার মো. আনোয়ার হোসেন জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান।
