খুলনা থেকে বরিশাল যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ধানসিঁড়ি বাসের শরণাপন্ন হতে দেখা যায়। এই রুটে ধানসিঁড়ি পরিবহনে যেখানে ৩-৪ ঘণ্টা লাগার কথা, সেখানে ৬-৭ ঘণ্টায়ও অনেক সময় পৌঁছানো যায় না। পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে সময়মতো ফেরি পাওয়া গেলেও ধানসিঁড়ি বাসগুলো সময়মতো গন্তব্য স্থলে পৌঁছাতে পারে না। তার কারণ হলো অতিরিক্ত লোক ওঠানোর ধান্দা। গাড়ির ড্রাইভার মোড়ে মোড়ে গাড়িতে ব্রেক কষে আর হেলপার লোকাল লোক বাসে ওঠাতে থাকে। যাত্রার শুরুতে তারা যাত্রী ওঠাতে ওঠাতে যায় আর যাত্রার শেষের দিকে যাত্রী নামাতে নামাতে যায়। এতে করে দূরের যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ে। আশা করি কর্তৃপক্ষ এই রুটের গাড়িগুলোর ওপর দৃষ্টি রাখবেন। দরকার হলে খুলনা থেকে বরিশালের ভাড়া বাড়ানো যেতে পারে। আর এই রুটের লোকাল বাসগুলো লোকাল লোকজনের সেবায় নিয়োজিত থাকুক। তাহলে যাত্রীরা একটু স্বস্তিতে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে।
ফারহানা ইয়াসমিন
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়
