আইসিবি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিবকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আইসিবি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মুজিব স্মরণিকা-২০২০-এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, আইসিবি কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজমির হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও করপোরেশনের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ সব স্তরের কর্মচারীগণ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি