ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী মার্চে বাংলাদেশ সফর করবেন। সফরকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এটি নিয়ে কাজ চলছে।
এ অঞ্চলে ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ভারত বিষয়টি বিবেচনা করছে। ভারত-মিয়ানমার-থাইল্যান্ড রোডে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে।
