সাংবাদিকদের ‘চোর’ বলার মামলায় অব্যাহতি পেলেন শমী কায়সার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

সাংবাদিকদের ‘চোর’ বলে সম্বোধন করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাক্ষী খুঁজে না পাওয়ায় শমী কায়সারকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক লুত্ফর রহমান। প্রতিবেদনের ওপর শুনানির জন্য ৪ মার্চ দিন ধার্য করেন আদালত।

পিবিআইয়ের পরিদর্শক লুত্ফর রহমান বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে  কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়নি। ফলে শমী কায়সারকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।